ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজা দখল পরিকল্পনা ঠেকাতে ওআইসির জরুরি বৈঠক ডাকবে তুরস্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১২:৩৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১২:৩৬:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
গাজা দখল পরিকল্পনা ঠেকাতে ওআইসির জরুরি বৈঠক ডাকবে তুরস্ক ছবি সংগৃহীত

ইসরাইলের পুরো গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর যৌথ অবস্থান গড়ে তুলতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠকের আহ্বান জানাবে তুরস্ক। শনিবার (৯ আগস্ট) মিশরের রাজধানী কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বর্তমানে মিশর সফরে রয়েছেন এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন।
 

ফিদান জানান, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে তুরস্ক এই বৈঠক আয়োজন করবে। ইসরাইলের পরিকল্পনার কড়া সমালোচনা করে তিনি বলেন, গাজা দখলের উদ্দেশ্যকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন, কারণ এটি ইসরাইলের সম্প্রসারণবাদী নীতি ও গণহত্যার একটি নতুন ধাপ। তুরস্ক ও মিশর এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেবে বলেও তিনি উল্লেখ করেন।
 

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। অব্যাহত বোমাবর্ষণে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, পাশাপাশি ২০ লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। তীব্র খাদ্য সংকটের কারণে তারা খোলা আকাশের নিচে জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।
 

এমন পরিস্থিতিতে সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুরো গাজা দখলের পরিকল্পনার ঘোষণা দেন। গত ৭ আগস্ট তিনি এ ইচ্ছা প্রকাশের পরদিন ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা পরিকল্পনাটিতে আনুষ্ঠানিক অনুমোদন দেয়। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনসহ ইসরাইলের অভ্যন্তরেও সমালোচনার জন্ম দিয়েছে। বিরোধী দল, হামাসের হাতে আটক জিম্মিদের পরিবার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এ পরিকল্পনার বিরোধিতা করেছে


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।