ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাজায় তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে হাজারো শিশু, বাড়ছে মৃত্যুর মিছিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
গাজায় তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে হাজারো শিশু, বাড়ছে মৃত্যুর মিছিল ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরাইলি অবরোধের কারণে খাদ্য সংকট চরমে পৌঁছেছে, ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের জীবন। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, উপত্যকায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। চলতি বছরের শুরু থেকে অনাহারে মারা গেছেন ৯৯ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৩৫ জনই শিশু।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেছেন, গাজা পুরোপুরি দখলের ইসরাইলি পরিকল্পনা আরও মৃত্যুর সংখ্যা বাড়াবে এবং মানবিক দুর্ভোগকে তীব্র করবে। তিনি এই পরিকল্পনা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

এদিকে ইসরাইলি সেনারা গাজা সিটির দারাজ ও তুফাহ এলাকার বাসিন্দাদের দক্ষিণের আল-মাওয়াসি অঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, এই পদক্ষেপ বাসিন্দাদের ‘নিরাপত্তা নিশ্চিত’ করার জন্য নেওয়া হয়েছে। পরবর্তীতে ওই দুই এলাকায় অভিযানে হামাসের বেশ কয়েকজন সদস্য নিহত এবং একাধিক সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে ইসরাইল। তবে এ বিষয়ে হামাস কোনো মন্তব্য করেনি।

গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদনের পর ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরাইলে পাঠানো হবে না, যা গাজায় ব্যবহৃত হতে পারে।
 

এ পরিস্থিতির মধ্যেই স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) গাজা সিটিতে নতুন করে আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এতে নারী ও শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। বিষয়টি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।