ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গাজায় আকাশ থেকে ফেলা ত্রাণের বাক্সে শিশুর মৃত্যু, ক্ষুধা ও অপুষ্টিতে বাড়ছে প্রাণহানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৬:০৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৬:০৯:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
গাজায় আকাশ থেকে ফেলা ত্রাণের বাক্সে শিশুর মৃত্যু, ক্ষুধা ও অপুষ্টিতে বাড়ছে প্রাণহানি সংগৃহীত ছবি

দক্ষিণ গাজার খান ইউনিসে আকাশ থেকে ফেলা ত্রাণ সংগ্রহের সময় বাক্সের আঘাতে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় শিশু সাইদ আবু ইউনিস প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমান থেকে ফেলা সাহায্যের বাক্স সরাসরি তার মাথায় পড়ে গুরুতর আহত করে। দ্রুত নাসের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
 

এ ধরনের দুর্ঘটনা গাজায় প্রথম নয়। কয়েক দিন আগে একইভাবে এক নার্স নিহত হন ত্রাণের বাক্সের আঘাতে। ২০২৪ সালের অক্টোবরেও আল-মাওয়াসি এলাকায় প্যারাসুটে ঝুলন্ত ত্রাণ একটি তাঁবুর ওপর পড়ে তিন বছরের সামি মাহমুদ আইয়াদের মৃত্যু ঘটায়। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই ধরনের আকাশপথে ত্রাণ পাঠানোর কৌশলকে অদক্ষ ও ঝুঁকিপূর্ণ হিসেবে সমালোচনা করেছে। তাদের মতে, এভাবে খাদ্য ও জরুরি সহায়তা কার্যকরভাবে বিতরণ সম্ভব নয়।  সংগৃহীত ছবি 
 

বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন বলেছেন, ইসরাইলি অবরোধ এবং মারাত্মক খাদ্য সংকটের মধ্যে শুধু আকাশপথে ত্রাণ ফেলা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, বর্তমানে প্রায় ৫ লাখ মানুষ অনাহারে আছে, এবং স্থলপথই খাদ্য পৌঁছানোর একমাত্র কার্যকর উপায়।
 

গাজা-ভিত্তিক সংবাদমাধ্যম ও মানবিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) অভিযোগ করেছে, ত্রাণ বিতরণের সময় ভিড়, লুটপাট এবং সহিংসতা প্রাণঘাতী হয়ে উঠছে। জুন ও জুলাই মাসে আল-আত্তার ও আল-মাওয়াসি এলাকায় অবস্থিত দুটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ত্রাণ আনতে গিয়ে ১,৩৮০ জন আহত ও ২৮ জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।
 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য সংকটে এখন পর্যন্ত অন্তত ১৯৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৬ জন শিশু। বৃহস্পতিবার ‘ক্ষুধা ও অপুষ্টি’জনিত কারণে আরও চারজন মারা গেছেন, এর মধ্যে দুটি শিশু রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, জুলাই মাসে গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সি শিশুর সংখ্যা প্রায় ১২ হাজারে পৌঁছেছে, যা এক মাসে সর্বোচ্চ। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।