ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আইসিইউতে, উন্নত চিকিৎসার জন্য জামিন আবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১১:৪২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১১:৪২:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১৮ বার পঠিত
সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আইসিইউতে, উন্নত চিকিৎসার জন্য জামিন আবেদন ছবি: সংগৃহীত
বার্ধক্যজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কারাবন্দি অবস্থায় শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার স্ত্রী আয়েশা সুলতানা উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামিনের আবেদন করেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, ৪ আগস্ট মধ্যরাতে মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে স্থানান্তর করা হয় পিজি হাসপাতালে, যেখানে বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তার চিকিৎসার বিষয়ে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় দ্রুত জামিন মঞ্জুর করে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী। তিনি প্রধান উপদেষ্টার দপ্তরে লিখিতভাবে আবেদনও জমা দিয়েছেন।
 
উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোশাররফ হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ‘জুলাই আন্দোলনের’ সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।
 
সাবেক এই প্রভাবশালী মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও আইনি পরিস্থিতি ঘিরে রাজনীতিসহ নানা মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।