ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট রাজনৈতিক চিন্তার প্রতিফলন: মন্তব্য মিয়া গোলাম পরওয়ারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৩১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৩১:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট রাজনৈতিক চিন্তার প্রতিফলন: মন্তব্য মিয়া গোলাম পরওয়ারের সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চিন্তা ও চেতনার প্রতিফলন দেখা গেছে। তিনি বলেন, জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল, এটি ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হলেও, এতে শহীদ, আহত, শিক্ষক, বিচারপতি হত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের মতো ঘটনাগুলো উপেক্ষিত থাকায় ঘোষণাপত্রটি অসম্পূর্ণ রয়ে গেছে।
 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। সভার শিরোনাম ছিল ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র-শিক্ষক-জনতার অবদান ও করণীয়’।
 

মিয়া গোলাম পরওয়ার বলেন, “ঘোষণাপত্রে ইসলামপন্থিদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হয়নি। এর ফলে এটি নতুন ফ্যাসিবাদের জন্ম দিতে পারে।” তিনি দাবি করেন, নির্দলীয় সরকারের অধীনে ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি তৈরি করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে।
 

সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ড. এম কোরবান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ফজলুল করীম। প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, যিনি বলেন, “যাদের কারণে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছিল—সেই শ্রমিক, মজুর ও শিক্ষকরা ঘোষণাপত্রে উপেক্ষিত। এটি সংশোধন করা সময়ের দাবি।”
 

বিশেষ অতিথি ছিলেন জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা, যারা জানান, ৫ আগস্টের পর থেকে শিক্ষকেরা ক্লাসরুম ছেড়ে রাজপথে আন্দোলন করছেন। সরকারের কাছে দাবি জানান—শিক্ষকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
 

সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের চেতনায় গড়ে তুলতে হবে। বক্তাদের মতে, অন্তঃসারশূন্য ঘোষণাপত্র পরিবর্তন না হলে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না এবং ভবিষ্যতের গণতান্ত্রিক অভিযাত্রা বাধাগ্রস্ত হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।