ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দলের শীর্ষনেতা নাহিদকে জানিয়েই কক্সবাজার সফরে গিয়েছিলাম: ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:২৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:২৭:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
দলের শীর্ষনেতা নাহিদকে জানিয়েই কক্সবাজার সফরে গিয়েছিলাম: ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, দলের শীর্ষনেতা নাহিদ ইসলামকে জানিয়েই তিনি ৫ আগস্ট কক্সবাজার সফরে গিয়েছিলেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং বিভাজনের চিত্র স্পষ্ট হওয়ার কারণে সেখানে অনুপস্থিত থাকাই তার রাজনৈতিক ও নৈতিক অবস্থানের পক্ষে যুক্তিযুক্ত ছিল।
 

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দলের কারণ দর্শানোর নোটিশের জবাবে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণ দর্শাতে হাসনাতসহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। নোটিশে বলা হয়, কেন তারা ঐদিন কক্সবাজার সফরে গিয়েছিলেন, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
 

জবাবে হাসনাত বলেন, ৪ আগস্ট সন্ধ্যায় তিনি জানতে পারেন, আন্দোলনে আহত ও নেতৃত্বদানকারী অনেকে ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ পড়েছেন। এটি তার কাছে রাজনৈতিক ও নৈতিক ব্যর্থতা হিসেবে প্রতীয়মান হয়।
 

তিনি লেখেন, “যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনের রূপ স্পষ্ট, শহীদ ও আহতদের বদলে কিছু গোষ্ঠীর মতামত প্রাধান্য পাচ্ছে, সেখানে উপস্থিত থাকা আমি যুক্তিসঙ্গত মনে করিনি। তাই ঢাকার বাইরে যাই—এটা ছিল অসম্পূর্ণ ঘোষণাপত্রের বিরুদ্ধে আমার নীরব প্রতিবাদ।”
 

হাসনাত আরও জানান, তিনি সফরে যাওয়ার আগে ৪ আগস্ট রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। নাহিদকে না পেয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যোগাযোগ করে সফরের কথা জানান। নাসীরুদ্দীন বিষয়টি নাহিদকে জানানোর পর সম্মতি দিয়েছেন বলে তাকে জানানো হয়।
 

তিনি আরও উল্লেখ করেন, সফরে তার সঙ্গে ছিলেন সারজিস আলম, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ দম্পতি। কিন্তু একটি গোয়েন্দা সংস্থার একটি মহল বিমানবন্দর থেকে ছবি ও ভিডিও গণমাধ্যমে সরবরাহ করে মিথ্যা প্রচার চালায় যে তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে যাচ্ছেন। অথচ ওই সময় পিটার হাস বাংলাদেশেই ছিলেন না।
 

এই প্রচারকে ‘গুজব ও ষড়যন্ত্র তত্ত্বের মিশ্রণ’ উল্লেখ করে হাসনাত বলেন, “গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের পুরোনো অপরাধপ্রবণতা নতুন বাংলাদেশেও বহাল আছে। এটি আমাকে অবাক এবং ক্ষুব্ধ করেছে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।