ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কাপ্তাই হ্রদে পানির চাপ, চতুর্থ দফায় আরও ৬ ইঞ্চি জলকপাট খোলা হলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:২৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:২৮:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
কাপ্তাই হ্রদে পানির চাপ, চতুর্থ দফায় আরও ৬ ইঞ্চি জলকপাট খোলা হলো ছবি: সংগৃহীত
উজান থেকে পানি নামা অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা ও উজানের বন্যা নিয়ন্ত্রণে বাঁধের জলকপাট চতুর্থ দফায় আরও ৬ ইঞ্চি খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
 
তিনি জানান, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বুধবার (৬ আগস্ট) রাত ১১টা থেকে গেটসমূহ ৩ ফিট করে খোলা হয়েছে। এতে স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
 
এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ ইউনিট সচল থাকায় ওই ইউনিটগুলোর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। ফলে বর্তমানে প্রতি সেকেন্ডে মোট ৯০ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নিষ্কাশন হচ্ছে।
 
মাহমুদ হাসান জানান, পানি বৃদ্ধির কারণে সোমবার মধ্যরাতে প্রথম দফায় ৬ ইঞ্চি, মঙ্গলবার মধ্যরাতে দেড় ফুট, বুধবার দুপুরে আড়াই ফুট এবং বুধবার রাত ১১টায় সর্বশেষ ৩ ফিট করে জলকপাট খোলা হয়।
 
তিনি আরও বলেন, পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে জলকপাটের উচ্চতা আরও বাড়ানো হতে পারে।
 
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বুধবার রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৭৯ এম.এস.এল, যেখানে বাঁধের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এম.এস.এল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।