ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বাধা উপেক্ষা করে পুরো গাজা দখলের পরিকল্পনায় অনড় নেতানিয়াহু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৪১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৪১:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
বাধা উপেক্ষা করে পুরো গাজা দখলের পরিকল্পনায় অনড় নেতানিয়াহু ছবি সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্তে অটল রয়েছেন, যদিও এতে দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী মন্ত্রিসভা বৈঠকে গাজা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু।

বেশ কয়েকজন মন্ত্রী জানিয়েছেন, নেতানিয়াহু ব্যক্তিগত আলোচনায় 'গাজা দখল' শব্দটি ব্যবহার করেছেন, যা তার আগের অবস্থানের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। ওয়াইনেট এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, এই সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত, এবং জিম্মিদের অবস্থান লক্ষ্য করেও অভিযান চালানো হবে। এমনকি সেনাপ্রধান যদি এতে রাজি না হন, তাহলে তাকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বর্তমানে আইডিএফ গাজার প্রায় ৭৫ শতাংশ অংশ নিয়ন্ত্রণ করলেও, পুরো উপত্যকা দখলে নিতে গেলে দীর্ঘ সময় এবং বড় ধরনের সামরিক অভিযান লাগবে বলে তারা মনে করছে। একইসাথে, এই পদক্ষেপ জিম্মিদের জীবন হুমকিতে ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে নেতানিয়াহু জানান, তিনি শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে গাজা যুদ্ধ নিয়ে সামরিক বাহিনীকে পরবর্তী পদক্ষেপ জানাবেন। তবে অনেকে মনে করছেন, তিনি হয়তো সেনাবাহিনীকে অপেক্ষা করতে বলবেন, যাতে জিম্মি মুক্তির আলোচনার জন্য সময় পাওয়া যায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।