ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

গাজায় আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০১:১০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০১:১০:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
গাজায় আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান ছবিঃ সংগৃহীত

গাজা ফিলিস্তিনের জন্য প্রথম দফায় আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এর ফলে দেশটি থেকে গন্তব্যে প্রেরিত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো ,৮১৫ টনে।
 

পাকিস্তানি গণমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, আজ সন্ধ্যায় ইসলামাবাদ বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।
 

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং জরুরি ওষুধ। এগুলো জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।
 

এনডিএমএ আরও জানিয়েছে, খুব শিগগিরই ফিলিস্তিনের জন্য আরও একটি ১০০ টন ত্রাণের চালান পাঠানো হবে। এই চালান যুক্ত হলে মোট সহায়তার পরিমাণ পৌঁছাবে ,৯১৫ টনে।
 

আজকের চালানসহ গাজা ফিলিস্তিনের উদ্দেশ্যে এখন পর্যন্ত পাকিস্তান থেকে ১৭টি পৃথক ত্রাণ মিশন পরিচালিত হয়েছে।
 

এনডিএমএ জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং পাকিস্তান ভবিষ্যতেও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।