ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ফ্যাসিবাদমুক্ত হলো জনকণ্ঠ; নতুন সম্পাদকীয় বোর্ডের হাতে গণমাধ্যমের দায়িত্ব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০২:৪৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:০১:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
ফ্যাসিবাদমুক্ত হলো জনকণ্ঠ; নতুন সম্পাদকীয় বোর্ডের হাতে গণমাধ্যমের দায়িত্ব ছবি: সংগৃহীত
দৈনিক জনকণ্ঠ পত্রিকা এখন ফ্যাসিবাদমুক্ত। সাংবাদিক-কর্মচারীদের সর্বসম্মতিতে গঠিত ৬ সদস্যের নতুন সম্পাদকীয় বোর্ড শুরু করল নতুন যাত্রা।
 
দৈনিক জনকণ্ঠের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে পত্রিকাটিকে ফ্যাসিবাদমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ থেকে একটি ৬ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় বোর্ডের মাধ্যমে পত্রিকাটির সম্পাদকীয় নীতি ও পরিচালনা নির্ধারণ করা হবে।  
 
নতুন সম্পাদকীয় বোর্ডের সদস্যগণ:
 
১. জয়নাল আবেদীন শিশির (প্রধান সম্পাদক)  
২. সাবরিনা বিনতে আহমদ(সম্পাদকীয় উপদেষ্টা)  
৩. ইসরাফিল ফরাজী (নির্বাহী সম্পাদক)  
৪. মির জসিম(বিশেষ প্রতিবেদক)  
৫. ইরফানুল হক নাহিদ (প্রতিনিধি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে)  
৬. আব্দুল্লাহ মজুমদার (প্রতিনিধি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে)  
 
গণমাধ্যমের স্বাধীনতা, ন্যায্যতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে দৈনিক জনকণ্ঠের কর্মীবৃন্দ দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি পত্রিকাটির সম্পাদকীয় নীতিতে অনাকাঙ্ক্ষিত প্রভাব ও মতপ্রকাশের উপর নিয়ন্ত্রণের অভিযোগ উঠলে সকল স্তরের কর্মীদের সম্মিলিত আন্দোলনের ফলে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।
 
নতুন বোর্ডের প্রধান জয়নাল আবেদীন শিশির বলেন, "জনকণ্ঠ এখন সম্পূর্ণভাবে ফ্যাসিবাদমুক্ত। আমরা সাংবাদিকতার মৌলিক নীতি—সত্য, ন্যায্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কাজ করব।"
 
১. রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনস্বার্থে খবর পরিবেশন। 
 
২. সাংবাদিকদের অধিকার কর্মপরিবেশ উন্নয়ন ও মেধার স্বীকৃতি নিশ্চিত করা। 
 
৩. পাঠক মতামতকে গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তোলা।  
 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এই সিদ্ধান্তকে "গণমাধ্যমের ইতিহাসে একটি মাইলফলক" বলে অভিহিত করেছে। মিডিয়া বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ বাংলাদেশের সাংবাদিকতা জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।  
 
উল্লেখ্য, জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে শনিবার (২ আগস্ট) পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল।
ফেসবুক পোস্টে বলা হয়েছিল, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছে পত্রিকার সম্পাদক শামিমা এ খান।
বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবেন।
 
অফিসে অবস্থানকারীরা জানিয়েছিল, পত্রিকাটির অনলাইন এক্সেস চাকরিচ্যুত কর্মীদের হাতে রয়েছে। তারাই ফেসবুকে এ ধরনের পোস্ট করেছিলেন। পাশাপাশি তারা প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নিয়েছিলেন। আর ভেতরে অবস্থান করেছিলেন ৩০ জন সংবাদকর্মী।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।