ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বাঁচল ৩ বছরের শিশু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:৫৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:৫৮:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বাঁচল ৩ বছরের শিশু ছবিঃ সংগৃহীত

চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝু শহরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। মাত্র তিন বছর বয়সী একটি শিশু ১৮ তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।
 

ঘটনাটি ঘটে ১৫ জুলাই। ওই সময় শিশুটি ছিল তার দাদা-দাদির তত্ত্বাবধানে। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, দাদা-দাদি ভেবেছিলেন তাদের নাতি ঘুমাচ্ছে, তাই তারা বাসার দরজা তালাবদ্ধ করে বাজারে চলে যান। কিন্তু শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে টয়লেটের ওপর উঠে পড়ে, এবং সেখান থেকে একটি খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায়। জানালাটিতে কোনো গ্রিল বা নিরাপত্তাবেষ্টনী ছিল না।
 

তবে অলৌকিকভাবে শিশুটি সরাসরি মাটিতে না পড়ে প্রথমে একটি গাছের ডালে আটকে যায় এবং সেখান থেকে নিচের ঝোপের ওপর পড়ে। ভবনের নিচে দাঁড়িয়ে থাকা এক বাসিন্দা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে প্রপার্টি ম্যানেজমেন্ট গ্রুপে শেয়ার করেন।
 

ভিডিও দেখে শিশুটির বাবা ঝু প্রথমবারের মতো জানতে পারেন যে তার সন্তান পড়ে গেছে। তিনি বলেন, “প্রথমে বিশ্বাসই হচ্ছিল না১৮ তলা থেকে পড়ে সে বেঁচে আছে! ভিডিও না দেখলে হয়তো বিশ্বাস করতাম না।
 

তিনি ধারণা করেন, হয়তো শিশুটি পড়ে যাওয়ার সময় ১৭ তলার কোনো জানালার কিনারায় আটকে গিয়েছিল, যার ফলে তার পতনের গতি কিছুটা কমে যায়। এরপর সে গাছের ডালে পড়ে, তারপর ঝোপের মধ্যে গিয়ে পড়ে।
 

সিসিটিভি ফুটেজেও দেখা যায়, শিশুটি জানালার পাশ দিয়ে পড়ে গিয়ে প্রথমে একটি গাছের ডালে লাগে, তারপর ঝোপে গিয়ে পড়ে।
 

শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে আঘাত লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অবাক করার বিষয় হলোতার মাথা সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং সে পড়ে যাওয়ার পরও জ্ঞান হারায়নি।
 

হাসপাতালে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শিশুটি চিকিৎসকদের বলে ওঠে, “বাবাকে বলো আমাকে একটা বাম্বলবি কিনে দিতে।
 

এই অলৌকিকভাবে বেঁচে যাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শিশুটির বাবা পরে সেই গাছের ডালে একটি লাল ফুল ঝুলিয়ে দেনযা চীনা সংস্কৃতিতে সম্মান আনন্দ উদযাপনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।