ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

রাশিয়ায় ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় নিহত ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:৪৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:৪৬:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
রাশিয়ায় ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় নিহত ৩ ছবি সংগৃহীত

রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। খবর আল জাজিরার।

যুদ্ধবিরতির জন্য সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর হামলা জোরদার করেছে রাশিয়া। পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনীও।
 
রয়টার্সের এক প্রতিবেদন মতে, শুক্রবার (১ আগস্ট) রাতভোর ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। শনিবার (২ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হন এবং আরও ১৫০ জন আহত হন।
 
এক টেলিগ্রাম বার্তায়  জেলেনস্কি আরও জানানম, নিহতদের মধ্যে ১৬ শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স ছিল মাত্র ২ বছর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। নিহতদের স্মরণে শনিবার (২ আগস্ট) জাতীয় শোকদিবস পালন করছে ইউক্রেন।
 
জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসাকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯ তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
 
 
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংস্তূপগুলোতে অনুসন্ধান চালাচ্ছে। আমরা এখনও জানি না- কত জন মানুষ এসব ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন।
 
এপির প্রতিবেদন মতে, ২০২২ সালের অক্টোবরে কিয়েভ শহরে বিমান হামলা শুরু হওয়ার পর এটাই সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা এবং গত বছরের জুলাইয়ের পর থেকে এটাই সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে ৩৩ জন নিহত হয়েছিল।
 
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযানের ৮ মাসের মাথায় ২০২২ সালের অক্টোবরে কিয়েভে হামলা করে রুশ সেনারা। সেটি ছিল ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার প্রথম হামলা।
 
শুক্রবার রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। শনিবার পশ্চিম রাশিয়ার পেনজা অঞ্চলের গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, পেনজার একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ড্রোনের আঘাতে একজন নারী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।