ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় বৈষম্যের অভিযোগ ভিত্তিহীন: প্রাথমিক মন্ত্রণালয়

প্রেস রিলিজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৬:৩৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৬:৩৩:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় বৈষম্যের অভিযোগ ভিত্তিহীন: প্রাথমিক মন্ত্রণালয়
শনিবার (২ আগস্ট) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষাকে বৈষম্যমূলক বলার কোনো সুযোগ নেই।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা’ চালু রয়েছে, যা নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহ বাড়ানো এবং ধারাবাহিকতা রক্ষায় আর্থিক সহায়তা হিসেবে কাজ করছে।
 
শিক্ষা জরিপ অনুযায়ী, সরকারি বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের, যেখানে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে সচ্ছল। এ ছাড়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নিজেরাই দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয়, যেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে না।
 
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সংবিধানের ১৭(ক) অনুচ্ছেদ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, ১৯৯০ অনুযায়ী সরকার অবৈতনিক প্রাথমিক শিক্ষার নিশ্চয়তা দিতে বাধ্য। যারা কিন্ডারগার্টেনে সন্তানদের পড়ান, তা তারা স্বেচ্ছায় করেন। ফলে এখানে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নীতির কোনো প্রাসঙ্গিকতা নেই।
 
সবশেষে মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক নয় এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।