ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে ৩৫%বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে ৩৫%

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:১৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১১:২৪:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে ৩৫%বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে ৩৫% ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। আগে আরোপিত গড় ১৫ শতাংশ শুল্কের সাথে যুক্ত হয়ে মোট শুল্কহার এখন দাঁড়িয়েছে ৩৫ শতাংশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নথিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন এই শুল্কহার ১ আগস্ট (শুক্রবার) থেকেই কার্যকর হয়েছে।

ওই নথিতে জানানো হয়, একইদিনে আরও ৭০টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপরও পরিবর্তিত শুল্কহার আরোপ করা হয়েছে।

এর আগে জুলাই মাসে যুক্তরাষ্ট্র একবারে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে বাংলাদেশের ওপর, যা খাতভিত্তিক বিদ্যমান শুল্কের সঙ্গে যুক্ত হয়। তবে সেটির আগে গত এপ্রিলেও ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন, যা পরে স্থগিত করা হয়।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রফতানি করা হয়, যার একটি বিশাল অংশ তৈরি পোশাক খাতভিত্তিক। ফলে নতুন এই শুল্কনীতির প্রভাব এ খাতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির আওতায়ই এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বাংলাদেশের পণ্যের ওপর গড় শুল্কহার ছিল ১৫ শতাংশ।

এ বিষয়ে পাল্টা শুল্ক কমানোর লক্ষ্যে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের (ইউএসটিআর) সঙ্গে টানা তিন দিন ধরে এ প্রতিনিধি দলের আলোচনা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও, নতুন শুল্কনীতির ফলে সেই সম্পর্ক চাপে পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।