ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জুলাই সনদ ঘিরে অবস্থান স্পষ্ট করলো বিএনপি-জামায়াত, আইনিভিত্তির প্রশ্নে মতপার্থক্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:০৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:০৪:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
জুলাই সনদ ঘিরে অবস্থান স্পষ্ট করলো বিএনপি-জামায়াত, আইনিভিত্তির প্রশ্নে মতপার্থক্য ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার পর 'জুলাই জাতীয় সনদ' ঘিরে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে আলোচনা শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে এ দুই দলের প্রতিনিধি তাদের অবস্থান তুলে ধরেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার বিপরীতে কোনো আইনি ভিত্তি থাকতে পারে না। সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রতিশ্রুতি থাকবে আইনের ঊর্ধ্বে। সরকার চাইলে এ সনদ গেজেট আকারে প্রকাশ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিএনপি কমিশনের প্রায় সব প্রস্তাবনার সঙ্গেই একমত হয়েছে। কিছু রাজনৈতিক দল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্বিধা প্রকাশ করলেও বিএনপি মনে করে এসব বিষয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে, যেখানে তারা অংশগ্রহণ করবে।

অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সনদের আইনিভিত্তির বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, সনদের আইনি ভিত্তি না থাকলে তা ষড়যন্ত্রের অংশ হতে পারে। জামায়াত সব সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আইনি ভিত্তি না দিয়ে সংস্কার কার্যক্রম বিলম্বিত করা কিংবা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টাকে প্রশ্নবিদ্ধ বলেই বিবেচনা করা হবে। অতীতে নির্বাচনের কথা বলেও পিছিয়ে দেয়ার নজির রয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

ডা. তাহের ৫ আগস্টের মধ্যে সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, এটি বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কমে যাবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি হবে। তার মতে, আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল সনদের বিষয়ে একমত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।