ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নৌবাহিনীর ত্রাণ পেল সেন্টমার্টিনের অসহায় মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১১:৫১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
নৌবাহিনীর ত্রাণ পেল সেন্টমার্টিনের অসহায় মানুষ ছবি সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজ সেন্টমার্টিনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। নৌবাহিনী প্রায়শই অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এ ধারাবাহিকতায় আজ বুধবার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে এবং ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন এর সার্বিক ব্যবস্থাপনায় সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দ্বীপের কয়েকশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বর্ষণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়।
এতে দ্বীপের জনমানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। ফলে বেশ কিছু পরিবারের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যায় এবং খাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দেখা দেয়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন অসহায় পরিবারগুলোর মাঝে বিনামূল্যে ত্রাণ সহায়তা প্রদান করে। এতে দরিদ্র ও উপার্জন করতে না পারা মানুষজনের পরিবারের সদস্যদের কষ্ট লাঘব হয়। স্থানীয় জনগণ নৌবাহিনীর এই মানবিক কর্মকাণ্ডের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা প্রশমনে কাজ করে থাকে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।