ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের উদ্যোগ ‘বীর’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৪১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৪১:০৫ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের উদ্যোগ ‘বীর’ ছবি: সংগৃহীত
সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এই পরিমাণ প্রবাসী আয় আসেনি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভিত্তি করেই এগিয়ে চলেছে দেশের অর্থনীতি। অথচ একজন প্রবাসী যখন দেশে আসেন তখন বিমানবন্দরে হয়রানিসহ বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। কেউ কেউ গ্রামের জমি বিক্রি করে বিদেশে যান। আবার দীর্ঘ সময় পরিবার-পরিজন ছেড়ে বিদেশে থাকলেও তাদের তেমন কোনো সঞ্চয় ও সামাজিক মর্যাদা থাকে না। প্রবাসীদের এমন আর্থিক ও সামাজিক চাহিদাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ‘বীর’ নামে একটি প্লাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন। একই সঙ্গে বিদেশযাত্রা থেকে শুরু করে দেশে পুনর্বাসন পর্যন্ত—সব সুবিধাই নিশ্চিত করা হয়েছে এ প্লাটফর্মে।
 
‘বীর’-এ রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। ব্যক্তিগত পর্যায়ে রয়েছে জীবন ও স্বাস্থ্য বীমা, পেনশন স্কিম ও বাড়ি নির্মাণ ঋণ। পরিবারের সদস্যদের জন্য রয়েছে নারী উদ্যোক্তা ঋণ, ক্ষুদ্র ও কুটির এবং কৃষি ঋণ।
 
‘বীর’ প্লাটফর্মের মাধ্যমে সাধারণ প্রবাসীরাও লাউঞ্জ, মিট অ্যান্ড গ্রিট এবং পিক অ্যান্ড ড্রপের মতো প্রিমিয়াম এয়ারপোর্ট সুবিধা পাবেন। যদিও এ সেবাগুলো সাধারণত করপোরেট বা ভিআইপি শ্রেণীর গ্রাহকরাই পেয়ে থাকেন।
 
শরিয়াহ ও প্রচলিত—উভয় পদ্ধতিতেই আমানত রাখা যাবে এ প্লাটফর্মে। মোট তিন ধরনের সেভিংস স্কিম নিয়ে এসেছে ‘বীর’। সঞ্চয়ী আমানত বা ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)। মাসিক ন্যূনতম ৩ হাজার টাকা কিস্তিতে ডিপিএস খোলার সুযোগ রয়েছে এ প্লাটফর্মে। আর ন্যূনতম ৫০ হাজার টাকা জমার মাধ্যমে পাওয়া যাবে মেয়াদি আমানতের সুবিধা। এছাড়া প্রফিট আর্নার্স স্কিম সেবাও রয়েছে।
 
এ প্রসঙ্গে বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব ইসলামিক ডিভিশন মুন্সী মো. আশফাকুল আলম বলেন, ‘যারা বিদেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতির চাকা ঘোরান, তাদের জন্য যদি সম্মানের ব্যবস্থা না করি, তাহলে কাদের জন্য করব? তাই আমরা প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে ‘বীর’-এর মতো একটি স্বয়ংসম্পূর্ণ আর্থিক সেবা প্লাটফর্ম চালু করেছি।’
 
‘বীর’-এর মাধ্যমে প্রবাসীরা বাড়ি নির্মাণ, হজ ও ওমরাহ, ক্ষুদ্র ব্যবসা, কৃষি খামার বা নারী নেতৃত্বাধীন উদ্যোগে বিনিয়োগের জন্য তাদের জমার তিন গুণ পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন।
 
‘বীর’ প্লাটফর্মে রয়েছে শক্তিশালী বীমা সুবিধা। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হাসপাতালে ভর্তি খরচ, আংশিক বা স্থায়ী অক্ষমতার ক্ষতিপূরণ, দুর্ঘটনায় মৃত্যু ও মৃতদেহ দেশে ফেরত পাঠানোর ব্যয় এবং জরুরি প্রয়োজনে নির্ভরশীলদের সহায়তা।
 
বিদেশে কর্মরত প্রবাসীরা প্রায়ই আইনি ও কাগজপত্র-সংক্রান্ত জটিলতায় পড়েন। ‘বীর’ প্লাটফর্মে এসব সমস্যার সমাধানে আইনি ও নথি সহায়তা ইউনিট যুক্ত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ফাইন্যান্সের। একই সঙ্গে প্রবাসীদের সন্তানদের জন্য দেশে শিক্ষা সহায়তা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বৃত্তি কিংবা পরামর্শ সেবাও যুক্ত করা হবে এ প্লাটফর্মে।
 
শুধু আর্থিক নয়, বিদেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নেটওয়ার্কিং প্রোগ্রাম আয়োজনেরও পরিকল্পনা রয়েছে এ প্লাটফর্মের। এতে করে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহানুভূতি বাড়ার পাশাপাশি নিজেকে এ প্লাটফর্মের অংশ হিসেবে ভাবতে পারবেন তারা।
 
‘বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, ‘প্রবাসীদের অর্থনৈতিক অবদান তো অনেকেই স্বীকার করে, কিন্তু আবেগগত অবদান? বীর সম্ভবত প্রথম উদ্যোগ, যা প্রবাসীদের সম্মানজনক সেবার মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করতে শুরু করেছে। বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, তখন “‍বীর” হতে পারে সেই আদর্শ মডেল; যেখানে প্রবাসীদের প্রতি শ্রদ্ধাই সবচেয়ে বড় বিনিয়োগ।’
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।