ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী: দুই জমজ সন্তানের আহাজারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:২৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৩৫:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী: দুই জমজ সন্তানের আহাজারি সোশ্যাল মিডিয়া

টঙ্গীতে বৃষ্টির পানিতে ঢেকে যাওয়া খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটে ২৮ জুলাই,২০২৫ তারিখে অফিস ছুটির সময়, যখন বৃষ্টির কারণে হাঁটু সমান পানিতে ডুবে ছিল রাস্তা।


দীর্ঘদিন ধরে ম্যানহোলটির ঢাকনা খোলা থাকলেও স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বৃষ্টির পানিতে ম্যানহোল চিহ্নিত করা সম্ভব ছিল না। ওই নারী প্রতিদিনের মতো বাসায় ফিরছিলেন, হঠাৎ করেই সেই খোলা ম্যানহোলে তলিয়ে যান।


একজন পথচারী দৌড়ে এসে উনাকে ধরতে চেয়েছিল কিন্তু বাঁচাতে পারেননি। এরপর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের লোকজন ঘটনাস্থলে আসে। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি নিখোঁজ নারীর মরদেহ।


এদিকে স্থানীয়রা অভিযোগ করেছে, ফায়ার সার্ভিস প্রাথমিক অনুসন্ধানের পর দায়িত্ব এড়িয়ে বসে ছিল এবং পরবর্তীতে তাদের ডিউটি শেষের অজুহাত দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস পরস্পরকে দোষারোপ করলেও উদ্ধার তৎপরতায় কার্যকর কোনো অগ্রগতি হয়নি।


নিখোঁজ নারীর পরিবার জানিয়েছে, তার দুই জমজ সন্তান আছে, বয়স মাত্র ৮ বছর। তাদের বাবা নেই, নানাও নেই, একেবারে নিঃস্ব এক পরিবার। মায়ের জন্যে এখনো রাত জেগে কাঁদছে ছোট্ট দুইটি শিশু। তারা আর কিছু চায় না, শুধু মায়ের লাশটা ফিরে পেতে চায়।

নিহতের এক আত্মীয় জানান, “আমরা কোনো বিচার চাই না, শুধু তার লাশটা চাই—এই শিশুদের চোখের পানি মুছানোর জন্যে।”


বৃষ্টি হলেই রাজধানী ও শহরতলির বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও অব্যবস্থাপনায় বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অথচ কর্তৃপক্ষের উদাসীনতা থেকে যায় একই রকম।


স্থানীয়রা বলছে, “যদি কোনো উচ্চপদস্থ ব্যক্তির আত্মীয় এমন দুর্ঘটনায় পড়তেন, তাহলে রাত জেগে উদ্ধার তৎপরতা চলতো, পুরো এলাকা ঘিরে অভিযান হতো। কিন্তু একজন সাধারণ নারীর জন্যে কেউ তেমন কিছু করছে না।”


সামাজিক মাধ্যমে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানুষ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলছেন— কর্তৃপক্ষ যেন দায়িত্ব নেয় এবং অন্তত মায়ের মরদেহটি খুঁজে তার সন্তানদের কাছে ফেরত দিতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।