৫৫ হাজার টাকা বেতনে ল্যাবএইডে চাকরি, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত
ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস) তাদের প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১২:৪০:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১২:৪০:২৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি সংগৃহীত
ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস) তাদের প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর প্রিন্টিং-সংক্রান্ত কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হবে ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস)
বিভাগ: ল্যাবএইড প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রিন্টিং প্রক্রিয়া, সরঞ্জাম, রঙের বিন্যাস (কালার প্যালেট) ও প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান
অভিজ্ঞতা: কমপক্ষে ৮–১০ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ৫০,০০০–৫৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা—আশুলিয়া, সাভার
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর ২০২৬
আবেদন করবেন যেভাবে
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ৮ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া উচিত।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।