৫৫ হাজার টাকা বেতনে উপায়ে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১২:১৫:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১২:১৫:২৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
ছবি সংগৃহীত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ লিড পদে জনবল নিয়োগ দেবে। এ পদে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলেও ফ্রেশারদের জন্যও রয়েছে আবেদন করার সুযোগ।
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ লিড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর; তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
বেতন: ৪০,০০০–৫৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মোবাইল বিল ও ইন্টারনেট বিল ভাতা
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৬
দায়িত্ব ও যোগ্যতা
ট্রেইনি রিলেশনশিপ লিড পদে নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে রয়েছে নতুন রিটেইল এজেন্ট যুক্ত করা, ডিস্ট্রিবিউশন হাউসের কার্যক্রম পর্যবেক্ষণ এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর ২০২৬। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্তগুলো ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।