জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে আমির ঘোষণা, নতুন ২৭ জন
জেলা ও মহানগর শাখায় নতুন নেতৃত্ব নির্বাচন, পুনর্নির্বাচিত হয়েছেন অধিকাংশ পুরোনো আমির
- আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৩:০৭:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৩:০৭:১০ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম প্রকাশ করা হয়েছে। এসব শাখার মধ্যে ২৭টিতে নতুন নেতৃত্ব এসেছে। অন্য শাখাগুলোতে আগের আমিরদেরই আবার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কুমিল্লা মহানগর শাখার আমিরের নাম এখনো ঘোষণা করা হয়নি।
বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির শফিকুর রহমান।
জেলা ও মহানগর শাখার আমির নির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতের রুকন বা সদস্যরা। গত মাসে সংশ্লিষ্ট শাখাগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কুমিল্লা মহানগরে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। নির্বাচনের এক পক্ষের সমর্থকদের হামলার ঘটনার পর সদ্য সাবেক আমির কাজী দ্বীন মুহাম্মদ এবং নায়েবে আমির এ কে এম এমদাদুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া আমিরদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে এনামুল হক, রংপুর জেলায় এনামুল হক, কুড়িগ্রামে আজিজুর রহমান সরকার, জয়পুরহাটে গোলাম কিবরিয়া, বগুড়া মহানগরে আবদুল মালেক, পাবনায় নজরুল ইসলাম, নওগাঁয় মাহফুজুর রহমান, রাজশাহী মহানগরে ডা. মো. জাহাঙ্গীর, কুষ্টিয়ায় খন্দকার এ কে এম আলি মহসিন, ঝিনাইদহে আবদুল আউয়াল, মাগুরায় সাঈদ আহমাদ, খুলনা জেলায় কবিরুল ইসলাম, বরিশালে ড. মাহফুজুর রহমান, পিরোজপুরে আবদুর রব, ময়মনসিংহ মহানগরে আসাদুজ্জামান সোহেল, কিশোরগঞ্জে আজিজুল হক, গাজীপুর মহানগরে খায়রুল হাসান, গাজীপুর জেলায় সেফাউল হক, নারায়ণগঞ্জ জেলায় মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, লক্ষ্মীপুরে এ. আর. হাফিজুল্লাহ, চট্টগ্রাম মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম এবং খাগড়াছড়িতে মিনহাজুর রহমান।
অন্যদিকে আগের দায়িত্বে থাকা আমিরদের মধ্যে পঞ্চগড়ে ইকবাল হোসাইন, নীলফামারীতে আব্দুস সাত্তার এমপি, লালমনিরহাটে আবু তাহের, রংপুর মহানগরে এ টি এম আজম খান, গাইবান্ধায় আব্দুল করিম সরকার এমপি, বগুড়া জেলায় আবদুল হক সরকার, সিরাজগঞ্জে শাহিনুর আলম, চাঁপাইনবাবগঞ্জে আবুজর গিফারী, রাজশাহী জেলায় আবদুল খালেক, নাটোরে ড. মীর নুরুল ইসলাম, মেহেরপুরে তাজউদ্দীন খান এমপি, চুয়াডাঙ্গায় রুহুল আমিন এমপি, যশোরে গোলাম রছুল এমপি, নড়াইলে আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে রেজাউল করিম, খুলনা মহানগরে মোহাম্মদ মাহফুজুর রহমান, সাতক্ষীরায় শহীদুল ইসলাম, বরগুনায় মো. মহিববুল্লাহ, পটুয়াখালীতে নাজমুল আহসান, ভোলায় জাকির হোসেন এবং বরিশাল মহানগরে জহির উদ্দিন মুহাম্মদ বাবর পুনর্নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ঝালকাঠিতে হাফিজুর রহমান, শেরপুরে হাফিজুর রহমান, ময়মনসিংহ জেলায় আবদুল করিম, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণে নূরুল ইসলাম বুলবুল এমপি, মানিকগঞ্জে কামরুল ইসলাম, মুন্সিগঞ্জে আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলায় মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরে মুহাম্মদ আবদুল জব্বার, গোপালগঞ্জে রেজাউল করিম, মাদারীপুরে মোখলিসুর রহমান, শরীয়তপুরে আবদুর রব হাশেমী, সিলেট মহানগরে ফখরুল ইসলাম, সিলেট জেলায় হাবীবুর রহমান, হবিগঞ্জে কাজী মোখলিছুর রহমান, কুমিল্লা উত্তরে আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে মো. শাহজাহান, চাঁদপুরে বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইছহাক খন্দকার, চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে নুর আহমদ আনোয়ারী, রাঙ্গামাটিতে মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস. এম. আবদুছ ছালাম আজাদ দায়িত্বে বহাল রয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।