ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

এশিয়া কাপ ২০২৫ সেপ্টেম্বরেই, চূড়ান্ত সময়সূচি ঘোষণা করলো এসিসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:২০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:২০:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
এশিয়া কাপ ২০২৫ সেপ্টেম্বরেই, চূড়ান্ত সময়সূচি ঘোষণা করলো এসিসি সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫-এর চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টটি শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে অংশ নেবে আটটি দল—আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
 

ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় আয়োজক দেশ ও সময়সূচি চূড়ান্ত করা হয়। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে আয়োজনে অনিশ্চয়তা থাকলেও, এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যু নিশ্চিত করেন।
 

যদিও ভারত এবারের আসরের মূল আয়োজক, তবে বিসিসিআই ও পিসিবির মধ্যে আগে হওয়া একটি চুক্তির ফলে ভারত-পাকিস্তান ম্যাচসহ পুরো আসরই নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমিরাতে আয়োজন করা হচ্ছে।
 

গত আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারের গ্রুপ ভাগ এখনো প্রকাশ হয়নি, তবে পূর্বের রীতি অনুযায়ী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।