তরুণদের এগিয়ে নিতে শিক্ষায় জোর দিচ্ছে সরকার: এ্যানি
লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীনবরণে শিক্ষার উন্নয়ন ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কথা জানান পানিসম্পদমন্ত্রী
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৩:৪৭:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৩:৪৭:১০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার প্রসারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে এ্যানি বলেন, তাঁর সময়ে লক্ষ্মীপুরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের আওতায় এসেছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও শিক্ষার বিস্তার, অবৈতনিক শিক্ষা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন।
এ্যানি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া বর্তমানে বেঁচে না থাকলেও তাঁদের সন্তান তারেক রহমান শিক্ষার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন এবং অনেক পরিবার নিঃস্ব হয়েছে। এসব পরিবারের প্রতি শুধু সমবেদনা জানানোই যথেষ্ট নয়; তাঁদের পাশে দাঁড়ানোর উপায় খুঁজে বের করাও জরুরি। এ বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।