সরকারি চাকরিজীবীদের জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা
২০২৬-২৭ অর্থবছরে জিপিএফ ও সিপিএফের মুনাফার হার নির্ধারণ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:১২:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:১২:২১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২১ বার পঠিত
ছবি সংগৃহিত
নবম জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে ১৩ শতাংশ, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি হলে ১১ শতাংশ মুনাফা দেওয়া হবে। অর্থবছরে নতুন করে জমা হওয়া চাঁদের ওপরও একই হারে মুনাফা প্রযোজ্য হবে। এছাড়া সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা ধরে কর্মচারীদের মুনাফা দিতে পারবে। এর আগে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন জাতীয় পে স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর করার কথা বলা হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর