ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার

এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ কুমিল্লা বোর্ডের

ধারাবাহিকভাবে খারাপ ফল ও কোনো শিক্ষার্থীর পাস না করার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধের পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৯:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৯:৪৭:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭ বার পঠিত
এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ কুমিল্লা বোর্ডের ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে মতবিনিময় সভা করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সভায় বোর্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিকে, অধ্যক্ষরা জানিয়েছেন শিক্ষক সংকটসহ তাদের নানা সীমাবদ্ধতার কথা।


মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


মতবিনিময় সভায় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনায় শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হয়। এ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান নন-এমপিওভুক্ত এবং এর বেশিরভাগই স্কুল অ্যান্ড কলেজ হওয়ায় উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার কথা জানান অধ্যক্ষরা।


কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ জানান, মতবিনিময় সভায় অংশ নেয়া ১৫টি প্রতিষ্ঠানের অধিকাংশ অধ্যক্ষই তাঁদের প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক পর্যায়ের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।


শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো—চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।