ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘে ভাষণে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:৩১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:৩১:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পুরো বিশ্বকে দেশটির সম্পূর্ণ অর্থনৈতিক বিচ্ছিন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ এবং সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করা পর্যন্ত ইরানকে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসময় ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবেন না বলে ঘোষণা দেন ট্রাম্প।
 
ভাষণে ইরানের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ট্রাম্প বলেন, এই সন্ত্রাসী শাসনব্যবস্থা বাজে আচরণ করছে কারণ তারা শক্তিশালী বা আত্মবিশ্বাসী; তা নয়, বরং তারা অত্যন্ত দুর্বল ও মরিয়া হয়ে পড়েছে। তিনি আরও যোগ করেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে খুব শীঘ্রই ইরানভিত্তিক গত ৫১ বছরের দীর্ঘ হুমকি থেকে মুক্ত এক নতুন বিশ্ব দেখতে পাব।
 
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, তিনি কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না। মধ্যপ্রাচ্যে দেশটির অতীতের ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, গত ৫১ বছর ধরে এই ইরানি শাসকগোষ্ঠী রক্তপাত ও গণহত্যার মাধ্যমে শাসন চালিয়ে আসছে; পুরো মধ্যপ্রাচ্য ও তার বাইরেও মৃত্যু, ধ্বংসলীলা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে। তারা মধ্যপ্রাচ্যের একটি গুন্ডা বা ত্রাস ছিল, কিন্তু তারা আর তা নেই।
 
কূটনৈতিক চেষ্টার ব্যর্থতার কথা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর দায়িত্ব নেওয়ার পরই আমি অবিলম্বে ইরানের সাথে আলোচনা শুরু করি। পারমাণবিক কর্মসূচি এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধের বিনিময়ে তাদের পূর্ণাঙ্গ অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। তারা একেবারেই তা মানতে রাজি হয়নি; যা ছিল তাদের একটি মস্ত বড় ভুল।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।