ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

পুলিশি নিরাপত্তা, প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ নিয়ে দুই পক্ষের আলোচনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:৩৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:৩৩:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা ছবি সংগৃহিত
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পুলিশি সহযোগিতা, নিরাপত্তা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত। রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করে আইজিপিকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। আইজিপি মো. আলী হোসেন ফকির রাশিয়ার রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানান। বাংলাদেশ পুলিশের পেশাগত মানোন্নয়নে দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ এবং পারস্পরিক তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া সাইবার নিরাপত্তাসহ আধুনিক নিরাপত্তাবিষয়ক ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের রাশিয়ায় উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন আইজিপি। ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) চিকিৎসাসেবা ও সার্বিক সক্ষমতা বাড়াতে রাশিয়ার সরকারের কারিগরি ও অবকাঠামোগত সহায়তাও চান তিনি। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।