ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে গোপনীয়তার শঙ্কা, বাড়ছে বিতর্ক

ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত ডিভাইসে তথ্য সংগ্রহ নিয়ে উদ্বেগ, আস্থা অর্জনই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় চ্যালেঞ্জ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:২১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:২১:১৯ অপরাহ্ন
  • ৪ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
স্মার্ট চশমা ও এআই ডিভাইসে গোপনীয়তার শঙ্কা, বাড়ছে বিতর্ক ছবি সংগৃহিত
স্মার্ট চশমা, এআই পিন, পেনডেন্ট ও ছোট রেকর্ডারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিভাইসের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এসব ডিভাইস ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ছবি, ভিডিও ও কথোপকথন সংগ্রহ করতে পারে। ফলে রেকর্ডিং সম্পর্কে আশপাশের মানুষের অজ্ঞতা, তথ্যের ব্যবহার এবং সম্মতির বিষয়গুলো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্মার্টফোনের পরবর্তী বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে এআই ডিভাইসগুলোকে বিবেচনা করছে। তবে এসব পণ্যের প্রতি মানুষের আস্থা তৈরি করা না গেলে বাজারে এগুলোর জনপ্রিয়তা বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ বেশি। ব্যবহারকারীর সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা অনেক সময় বুঝতে পারেন না, কখন তাঁদের ছবি, ভিডিও বা কথোপকথন ধারণ করা হচ্ছে। মেটার স্মার্ট চশমা ঘিরে বিতর্ক গোপনীয়তা নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে মেটার রে-ব্যান স্মার্ট চশমা। ফ্যাশন ব্র্যান্ড রে-ব্যানের নকশার সঙ্গে মেটার এআই প্রযুক্তি যুক্ত করে তৈরি এই চশমায় ক্যামেরা ও মাইক্রোফোন রয়েছে। এ কারণে যুক্তরাজ্যের কয়েকটি স্থানে এর ব্যবহার সীমিত করা হয়েছে। দেশটির বড় পাব চেইন ওয়েদারস্পুনও এ ধরনের পদক্ষেপ নিয়েছে। মেটার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় চশমায় ধারণ করা ভিডিও ব্যবহারের বিষয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। মামলাকারীদের আইনজীবীর দাবি, চশমায় ধারণ করা কিছু ভিডিও মেটার সার্ভারে যাওয়ার পর এআই প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য কর্মীরা সেগুলো দেখেছেন ও শ্রেণিবদ্ধ করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, এসব ভিডিওর মধ্যে মানুষের পোশাক পরিবর্তন, বাথরুম ব্যবহার এবং আর্থিক তথ্য নিয়ে কাজ করার দৃশ্যও ছিল। তবে মেটা অভিযোগগুলো অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, চশমায় ভিডিও ধারণের সময় একটি নির্দেশক আলো জ্বলে, যা বন্ধ করা যায় না। কেউ আলোটি ঢেকে দিলে বা এতে কারসাজি করলে ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়। স্মার্ট চশমার বাজারে স্যামসাং গোপনীয়তা নিয়ে বিতর্কের মধ্যেই স্মার্ট চশমার বাজারে প্রবেশের পরিকল্পনা করছে স্যামসাং। চলতি বছরের শেষ দিকে জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ডিভাইসটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। স্যামসাংয়ের মোবাইল বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জে কিম রয়টার্সকে বলেন, ভবিষ্যতের সফল ডিভাইসের ক্ষেত্রে শুধু ব্যবহার সহজ হলেই চলবে না, মানুষের কাছে সেটিকে বিশ্বাসযোগ্যও হতে হবে। স্যামসাং অবশ্য স্মার্ট চশমাকে স্মার্টফোনের বিকল্প হিসেবে দেখছে না। ক্যামেরাবিহীন ডিভাইস তৈরিতে গুরুত্ব গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে কিছু প্রতিষ্ঠান ক্যামেরাবিহীন স্মার্ট চশমা তৈরির দিকে ঝুঁকছে। শেনঝেনভিত্তিক স্টার্টআপ ইভেন রিয়েলিটিজ ২০২৪ সালে ক্যামেরাবিহীন জি১ স্মার্ট চশমা বাজারে আনে। প্রতিষ্ঠানটির সর্বশেষ মডেল জি২ বাজারে আসে ২০২৫ সালের নভেম্বরে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা উইল ওয়াংয়ের মতে, অনেক ক্রেতা এখন স্মার্ট চশমাকে গোপনে রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত করে দেখছেন। তাই আরও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যামেরা ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। শুধু স্মার্ট চশমা নয়, এআই রেকর্ডার তৈরির ক্ষেত্রেও রেকর্ডিং সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান পকেটের তৈরি একটি রেকর্ডারে রেকর্ডিং শুরু করতে ব্যবহারকারীকে বোতাম চাপতে হয়। এতে কখন রেকর্ডিং শুরু হচ্ছে, তা বোঝা সহজ হয়। অন্যদিকে প্লাউডের কিছু ডিভাইসে আলো বা শব্দের মাধ্যমে আশপাশের মানুষকে রেকর্ডিং শুরুর বিষয়টি জানানোর ব্যবস্থা রয়েছে। এআই ডিভাইসে তথ্যের সুরক্ষা বড় চ্যালেঞ্জ এআই ডিভাইসের অন্যতম সুবিধা হলো ব্যবহারকারীর চারপাশের পরিস্থিতি বুঝে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া। তবে এ কাজের জন্য ডিভাইসগুলোকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করতে হয়। এর মধ্যে এমন মানুষের ছবি, ভিডিও ও কথোপকথনও থাকতে পারে, যাঁরা রেকর্ডিংয়ের বিষয়ে সম্মতি দেননি। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও এআই ডিভাইসে তথ্য প্রক্রিয়াকরণের পদ্ধতি নিয়ে গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, কোনো ডিভাইস যদি একজন মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে সব সময় শুনতে ও দেখতে থাকে, তাহলে সেই তথ্য নিয়মিত ক্লাউড সার্ভারে পাঠানো নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। এ কারণে ডিভাইসের ভেতরেই এআইয়ের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণের বিষয়টি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এ ধরনের ব্যবস্থা পুরোপুরি কার্যকর করতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অল্টম্যান। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির পরিচালক জিতেশ উবরানি বলেন, স্মার্টফোনে ক্যামেরা ও মাইক্রোফোনের ব্যবহার বাড়ার সময়ও একই ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল। তাঁর মতে, মানুষ রেকর্ডিংয়ের পুরোপুরি বিরোধী নন; বরং কখন, কীভাবে এবং তাঁদের সম্মতি নিয়ে রেকর্ড করা হচ্ছে, সেটিই জানতে চান। ফলে স্মার্ট চশমা ও অন্যান্য এআই ডিভাইসের ভবিষ্যৎ শুধু প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করছে না। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, রেকর্ডিংয়ে স্বচ্ছতা এবং ব্যবহারকারীর আস্থা অর্জনই এসব ডিভাইসের ব্যাপক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।