এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে বাড়তে থাকা সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশিকা তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:৪১:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:৪১:২৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৭ বার পঠিত
ছবি সংগৃহীত
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন নীতিমালার মাধ্যমে সাইবার হামলা শনাক্ত, তথ্য সুরক্ষা এবং প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান জানান, নীতিমালা প্রণয়ন শেষে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল লেনদেনের বিস্তারের সঙ্গে সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা আর্থিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।