ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করব: নাহিদ ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:২৬:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করব: নাহিদ ইসলাম পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশবাসী আমাদের সঙ্গে রয়েছে। আমরা আশাবাদী, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নিতে পারব।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

 

নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আলেম সমাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন বঞ্চিত ছিল। গ্যাসের বেশির ভাগ এই ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাস পায় না। উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। প্রত্যেক জেলায় সুষম উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী জীবন দিয়েছে, কিন্তু আপস করেনি। আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এনসিপির পাশে থাকারও আহবান জানান তিনি।


 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মুখের কথা নয়, জীবন ও রক্ত দিয়ে পরিবর্তন
চেয়েছি। প্রয়োজনে আবারও জীবন দিয়ে বাংলাদেশকে পুনর্গঠিত করব।


তিনি বলেন, শাপলা চত্বরে মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার পাইনি হেফাজত। যারা শহীদ হয়েছেন রাষ্ট্র এখনও তাদের স্বীকৃতি দেয়নি। শহীদদের রাষ্টীয়ভাবে স্বীকৃতির পাশাপাশি ওইসব ঘটনায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।


 

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে জালেমের শাসনের পতন হয়েছে। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর হবে না।

এনসিপি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সমন্বয়কারী সদস্য আজিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো.
আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আলম মাহমুদ জিহান ও মাওলানা আশরাফ উদ্দিন মাহদী প্রমুখ।



আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপি।দুপুর পৌনে ১২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা শুরু হয়। এই সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি শেষে এনসিপির নেতারা দুপুরেই হবিগঞ্জে উদ্দেশে যাত্রা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।