টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য ছোরমান রেজা (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ছোরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ জানায়, মহাসড়কের পাশে পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার বিস্তারিত কারণ জানা যাবে।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
মহাসড়কের পাশে পরিত্যক্ত পাম্পের সামনে রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৫:৪২:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৫:৪২:৪২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর