খুলনায় মেসে কাউকে না জানিয়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে হরিণটানা থানায় মামলাটি করেন নিহতের বাবা মো. কুতুব উদ্দিন। মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত আজমল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে মেসে কাউকে না জানিয়ে অন্যের খাবার খাওয়ায় আজমলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তাকে পাঁচতলা ভবনের ছাদে নিয়ে মারধর করা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা অভিযোগ করেন, মেস থেকে তাকে ফোন করে টাকা চাওয়ার কথাও জানানো হয়েছিল। তবে মেসের দায়িত্বে থাকা নারী জানান, ভাত, টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে আজমলকে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন।
খুলনায় মেসে ভাত খাওয়া নিয়ে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা
মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:৪৯:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:৪৯:৫০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৩ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর