ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পেলেন ট্রাম্প

রাশিয়ার তেল কেনা দেশগুলোর পণ্যে শুল্ক আরোপের সুযোগ, ভারতও ঝুঁকিতে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:২০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:২০:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৭ বার পঠিত
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পেলেন ট্রাম্প ছবি সংগৃহীত

রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে পাস হওয়া নতুন আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন তিনি। এই তালিকায় ভারত ও চীনও রয়েছে। তবে আইনে সই করার সঙ্গে সঙ্গে ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়নি।
 

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে আইনটি এর আগে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাস হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদে বিলটি ২৬২-১৫৯ ভোটে পাস হওয়ার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প এতে সই করেন।
 

আইনটির আওতায় রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানিকারক নির্দিষ্ট দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার পণ্য আমদানিতে সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্কের বিধান এবং রুশ কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান ও নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তেলবাহী জাহাজের ওপরও বিভিন্ন নিষেধাজ্ঞার ব্যবস্থা রাখা হয়েছে।
 

আইনটির মূল লক্ষ্য রাশিয়ার জ্বালানি খাত ও অর্থনীতির ওপর চাপ বাড়িয়ে ইউক্রেন যুদ্ধের জন্য দেশটির অর্থায়নের সক্ষমতা কমানো। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য করা অন্যান্য দেশগুলোকেও এই আইনের আওতায় আনার সুযোগ রাখা হয়েছে।
 

ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১০০ শতাংশ শুল্ক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়নি। আইনটি ট্রাম্পকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ ওই হারে শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। ফলে ভারতের রুশ তেল আমদানির ওপর ভিত্তি করে ভবিষ্যতে মার্কিন শুল্ক বাড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে।
 

ভারত সরকার জানিয়েছে, নতুন মার্কিন আইন ও এর সম্ভাব্য প্রভাবের দিকে তারা নজর রাখছে। নয়াদিল্লি এর আগে বলেছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ অব্যাহত রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।