কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে নিজ নিজ কূটনৈতিক মিশনকে দূতাবাসে উন্নীত এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হয়েছে ইসরায়েল ও মরক্কো। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা অংশ নেন।
বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও দুই দেশ একমত হয়। চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর এড়ানোসংক্রান্ত দুটি চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বাড়ানোর বিষয়েও সম্মতি হয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানও ওই উদ্যোগের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।
ইসরায়েল-মরক্কো কূটনৈতিক সম্পর্ক জোরদারে নতুন সিদ্ধান্ত
কূটনৈতিক মিশনকে দূতাবাসে উন্নীত ও রাষ্ট্রদূত নিয়োগে সম্মত দুই দেশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:৩২:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:৩২:১৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর