জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আবারও ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এএফপি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘের বার্ষিক সম্মেলনে সরাসরি অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেন আব্বাস। গত বছর সদস্য রাষ্ট্রগুলো তার অংশগ্রহণ অনুমোদন করলেও তিনি ভিডিওর মাধ্যমে অধিবেশনে ভাষণ দেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের অভিযোগ, সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সংস্কার করেনি এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তবে আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দিতে আবারও অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৭:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৭:৫১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর