ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিলেন ১৮ জেলে, উদ্ধার করল নৌবাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৯:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিলেন ১৮ জেলে, উদ্ধার করল নৌবাহিনী ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

 

ধবার (২৩ জুলাই) নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীর উপকূল থেকে প্রায় ২৫ মাইল গভীর সমুদ্রে ‘হাবিবা’ নামের ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহলের অংশ হিসেবে সমুদ্রে দায়িত্ব পালনকালে ভাসমান ট্রলারটি নজরে আসে। ট্রলারটি থেকে সাহায্যের সংকেত পেয়ে দ্রুত জাহাজটি মাছ ধরার ট্রলারটির কাছে পৌঁছে যায়। উদ্ধার হওয়া ১৮ জন জেলে বর্তমানে সুস্থ আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে, চোরাচালান রোধ, ব্লু-ইকোনমির সুরক্ষা ও জেলেদের নিরাপত্তায় নিয়মিতভাবে আধুনিক যুদ্ধজাহাজ সমন্বয়ে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলেরা জানান, তারা ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে গিয়েছিলেন। বিপদের মুখে জীবন রক্ষা করায় এবং পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেয়ার জন্য তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।