ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

বিমান বিধ্বস্তের ভুয়া ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: বাংলাফ্যাক্ট

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৩৪:৫১ অপরাহ্ন
বিমান বিধ্বস্তের ভুয়া ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: বাংলাফ্যাক্ট ছবি সংগৃহীত
এআই দিয়ে ভিডিও তৈরি করে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, 'মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি'। বাংলাফ্যাক্ট জানায়, 'রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।'

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি (২১ জুলাই) উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বিধ্বস্তের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এই ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে আলোচিত ভিডিওটির ডানদিকে নিচে ‘Veo’ লেখা দেখতে পাওয়া যায়। ‘Veo’ এর বিষয়ে জানা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়। এছাড়া, ঘটনাস্থল মাইলস্টোন কলেজ হলেও ছড়ানো ভিডিওর ভবনের দেয়ালে ইংরেজিতে ‘Untie College’ লেখা দেখতে পাওয়া যায়, যা অপ্রাসঙ্গিক।
বাংলাফ্যাক্ট জানায়, 'কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ভিডিওকে উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।' বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন