ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আড়াই কোটি টাকার চোরাইপণ্য জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:১২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:১৩:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আড়াই কোটি টাকার চোরাইপণ্য জব্দ ছবি সংগৃহীত
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় এক ভ্রাম্যমাণ অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সিলেট ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র সদস্যরা কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারী, বাংলাবাজার ও পান্থুমাই বিওপিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করা বিভিন্ন প্রকার ওষুধ, ক্রিম, ফেসওয়াশ, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়ো দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ারসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। সীমান্ত এলাকা থেকে পাচারকালে বেশ কিছু পরিমাণ রসুন ও শিং মাছও জব্দ করা হয়।

এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত কয়েকটি নৌকাও আটক করা হয়েছে। সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা। পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।