ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফেনীতে ‘সবুজ বাংলাদেশ’ গড়তে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৫৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০০:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ফেনীতে ‘সবুজ বাংলাদেশ’ গড়তে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ।ছবি সংগৃহীত
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ফেনী শহরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। বুধবার (২৩ জুলাই) মিজান রোডের শহীদ জহির রায়হান হল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “পরিকল্পিত নগরায়ন ও বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। দেশের প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি গাছ লাগানো।” তিনি আরও বলেন, “অপরিকল্পিত নগরায়ন, পুকুর-খাল-বিল দখল এবং গাছপালা নিধনের ফলে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, যা বন্ধ করতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোশারফ হোসেন। এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, নার্সারি মালিক সমিতির সভাপতি আবু বক্কর এবং করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল।

অনুষ্ঠান পরিচালনা করেন ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া। উপস্থিত ছিলেন সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, সোনাগাজী রেঞ্জ কর্মকর্তা তাজ উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তারা। মেলায় ফলজ, বনজ, ঔষধি গাছ, মাশরুম এবং পরিবেশবান্ধব পণ্যসহ ১০টি স্টল অংশগ্রহণ করে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।