ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সুদখোর মহাজনের চাপ সইতে না পেরে থাই ব্যবসায়ীর আত্মহত্যা, চিরকুটে নাম লিখে গেলেন দায়ীদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:২৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:২৫:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
সুদখোর মহাজনের চাপ সইতে না পেরে থাই ব্যবসায়ীর আত্মহত্যা, চিরকুটে নাম লিখে গেলেন দায়ীদের আত্মহত্যার আগে ব্যবসায়ী কানু সরকারের লিখে যাওয়া চিরকুট। সংগৃহীত ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন কানু সরকার (৪৫) নামের এক থাই গ্লাস ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে উপজেলার নতুনপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 

মৃত কানু সরকার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের অমরচাঁদ সরকারের ছেলে।
 

আত্মহত্যার আগে তিনি একটি চিরকুটে সুদখোর মাসুক ও তার স্ত্রীর নাম উল্লেখ করে লেখেন, ‘বিচার চাই, মাসুকের কাছ থেকে ৫৫ হাজার টাকা নিয়ে লাভসহ ৮০ হাজার টাকা পরিশোধ করেছি। এরপরও আমাকে হুমকি দিয়েছে। ভয়ে আত্মহত্যা করছি।’
 

কানুর স্ত্রী প্রতিমা তালুকদার জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী মাসুকের কাছ থেকে সুদে টাকা নিয়ে নিয়মিত পরিশোধ করলেও শেষ দুই মাস সমস্যার কারণে দিতে পারেননি। এতে মাসুক বারবার হুমকি দিচ্ছিলেন এবং বলেন, “বিকাল ৩টার মধ্যে টাকা না দিলে বাসার মালামাল নিয়ে যাব।”
 

এ ঘটনায় জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।