ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

দাবি পূরণের আশ্বাসে ৭ ঘণ্টা পর দিনাজপুরে সড়ক অবরোধ প্রত্যাহার

মুজিবুর রহমান মুজিবের মুক্তিসহ কয়েকটি দাবিতে দিনভর কর্মসূচি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৯:২৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৯:২৭:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩০ বার পঠিত
দাবি পূরণের আশ্বাসে ৭ ঘণ্টা পর দিনাজপুরে সড়ক অবরোধ প্রত্যাহার ছবি সংগৃহীত

দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা ও কৃষক দল নেতা মজিবুর রহমান মুজিবের নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেওয়া সড়ক অবরোধ সাত ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার পর অবরোধ তুলে নেওয়া হয়।
 

দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি নিরসনে মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
 

বৈঠকে দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
 

আলোচনায় দলীয় নেতারা মজিবুর রহমান মুজিবের নিঃশর্ত মুক্তি, দিনাজপুর থেকে পুলিশ সদস্য নওবুরকে অপসারণ এবং দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
 

পরে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ মো. হাফিজুর রহমান বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার পর পরিবহন শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।