ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো

চাঁদপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫৪ বার পঠিত
চাঁদপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ছবি: সংগৃহীত

 

শাহরাস্তিতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও কয়েকজন যাত্রী।
 

মঙ্গলবার ১১ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে আলআরাফা পরিবহনের একটি বাস হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। বানিয়াচৌ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
 

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। এ ছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করেন।
 

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত কয়েকজন যাত্রী জানান, দুই যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
 

এ ঘটনায় নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।