ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

গৃহশিক্ষক নির্ভরতা কমিয়ে আনন্দময় শিক্ষা চালুর উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৯:২৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৯:২৭:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৪ বার পঠিত
গৃহশিক্ষক নির্ভরতা কমিয়ে আনন্দময় শিক্ষা চালুর উদ্যোগ ছবি সংগৃহীত

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সন্তানের প্রতিটি বিষয়ের জন্য আলাদা গৃহশিক্ষক রাখার একটি সামাজিক ধারণা তৈরি হয়েছে। এ ধরনের প্রবণতার পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তার দুই কন্যার জন্যও বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা গৃহশিক্ষক রয়েছে। তবে শিক্ষাব্যবস্থায় এমন নির্ভরশীলতা কমিয়ে আনতে পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি। বর্তমান সরকারের মেয়াদেই দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই আনন্দের মাধ্যমে বিজ্ঞান ও গণিত শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে প্রাথমিকের শিক্ষাক্রমে ‘সায়েন্স টয়’ যুক্ত করার পরিকল্পনার কথা জানান ববি হাজ্জাজ। খেলতে খেলতেই যেন শিশুরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় বুঝতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব ল্যাবে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের আকার, আকৃতি, গুণ, ভাগ, যোগ-বিয়োগসহ গণিতের মৌলিক ধারণাগুলো শেখানো হবে। এতে শিশুদের মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।