ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

রিজভীর হুঁশিয়ারি, দায়িত্বে গাফিলতি করলে কাউকেই ছাড় নয়

রিজভীর কঠোর বার্তা, আমলা কিংবা রাজনৈতিক ব্যক্তি কাউকেই ছাড় নয়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৭:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৭:৪৮:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
রিজভীর হুঁশিয়ারি, দায়িত্বে গাফিলতি করলে কাউকেই ছাড় নয় ছবি সংগৃহিত
দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা, নিষ্ঠাবানদের উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শনিবার (৮ আগস্ট) ঢাকার রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী। সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, গত পাঁচ মাসে সরকারের বিভিন্ন উদ্যোগ, কার্যক্রম ও ঘটনাবলি পরিসংখ্যানসহ বইটিতে তুলে ধরা হয়েছে। এসব তথ্য একত্র করে সুসংগঠিতভাবে প্রকাশ করায় ভবিষ্যতে বইটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, খাল খননসহ নানা কার্যক্রম রয়েছে। সামনে হেলথ কার্ড চালুরও প্রতিশ্রুতি রয়েছে। একই সঙ্গে গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত চিত্রও বইটিতে তুলে ধরা হয়েছে। রিজভীর ভাষ্য, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

দেশের বিভিন্ন এলাকায় ঘুরে উন্নয়ন কার্যক্রম ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিজেই তদারকি করছেন তিনি। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি গ্রহণ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন, আমলা কিংবা রাজনৈতিক ব্যক্তি যেই হোক, দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা হচ্ছে।

রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান। সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অন্যরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।