ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য মেসেজ লিমিট তুলে নিল ওপেনএআই

ফ্রি ও গো অ্যাকাউন্টে যত খুশি টেক্সট চ্যাটিংয়ের সুযোগ এবং নতুন জিপিটি-৫.৬ লুনা মডেল যুক্ত হয়েছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৪:২৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১০:৫৭:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৪ বার পঠিত
চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য মেসেজ লিমিট তুলে নিল ওপেনএআই ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এল ওপেনএআই। এখন থেকে ফ্রি ও চ্যাটজিপিটি গো অ্যাকাউন্টের গ্রাহকরা কোনো মেসেজ লিমিট ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে যত খুশি টেক্সট চ্যাটিংয়ের সুযোগ পাবেন।
 
টেক্সট ছাড়া অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে যথারীতি নির্দিষ্ট সীমা বা লিমিট কার্যকর থাকবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
 
যেমন, প্রম্পটে কোনো ফাইল বা ছবি যোগ করা, ছবি জেনারেট বা চ্যাটজিপিটির সাম্প্রতিক ভয়েস মোড ব্যবহার করার ক্ষেত্রে ফ্রি বা চ্যাটজিপিটি গো অ্যাকাউন্টের গ্রাহকরা আগের মতোই সীমা পার হলে সাময়িক বিধিনিষেধের মুখে পড়বেন।
 
এ সপ্তাহেই ফ্রি ও চ্যাটজিপিটি গো গ্রাহকদের জন্য ডিফল্ট এআই মডেল হিসেবে যোগ হচ্ছে ফ্ল্যাগশিপ ‘জিটিপি-৫.৬’ সিরিজের সবচেয়ে ছোট মডেল ‘জিটিপি-৫.৬ লুনা’, যা গেল মে থেকে ব্যবহৃত হওয়া ‘জিটিপি-৫.৫ ইনস্ট্যান্ট’ মডেলটির স্থলাভিষিক্ত হবে।
 
এ ছাড়াও নতুন ফিচারের অংশ হিসেবে ব্যবহারকারীরা ‘থিংক’ বোতাম দেখতে পাবেন, যা সিলেক্ট করলে ‘জিটিপি-৫.৬ লুনা’ কোনো উত্তরের বিস্তারিত বিশ্লেষণের জন্য অতিরিক্ত সময় নিয়ে চিন্তা করবে।
 
ফাইল বা ছবি যোগ না করে কেবল টেক্সট চ্যাটিংয়ে ব্যবহারকারীরা আনলিমিটেড আলাপের সুবিধা পাবেন।
 
ফ্রি ও গো অ্যাকাউন্টের পাশাপাশি চ্যাটজিপিটির পেইড সেবা ‘প্লাস’ ও ‘প্রো’ গ্রাহকদের জন্যও বেশ কিছু বড় আপডেট এনেছে ওপেনএআই, যেখানে কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল ‘জিটিপি-৫.৬ সল’কে দৈনন্দিন আলাপের জন্য আরও নিখুঁত ও কার্যকর করে সাজানো হয়েছে।
 
ওপেনএআই বলেছে, আপগ্রেডেড মডেলটি এখন থেকে আরও ফোকাসড ও সুনির্দিষ্ট উত্তর দেবে, প্রশ্নের ধরন অনুসারে উত্তরের বিস্তৃতি ঠিক করবে এবং অপ্রয়োজনীয় ফরম্যাটিং এড়িয়ে চলবে।
 
পাশাপাশি, ব্যবহারকারীর বক্তব্যে কোনো ভুল থাকলে অন্ধভাবে সহমত না জানিয়ে যুক্তিসঙ্গত সংশোধনও তুলে ধরবে এই মডেল।
 
ক্লড-এর এফোর্ট মেনুর মতো প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য যোগ হয়েছে বিশেষ এক ‘স্লাইডার’। যার মাধ্যমে ব্যবহারকারী নিজেই ঠিক করে দিতে পারবেন চ্যাটজিপিটি কোনো প্রশ্নের উত্তর তৈরির ক্ষেত্রে কতখানি সময় ও গভীরতা দিয়ে চিন্তা করবে।
 
একমাত্র টেক্সট চ্যাটিংয়ের ক্ষেত্রে হলেও ব্যবহারের সীমা বা রেট লিমিট পুরোপুরি তুলে নেওয়াকে ওপেনএআইয়ের বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
 
সার্ভার ও ডেটা প্রসেসিংয়ের বড় খরচের পরও তারা কীভাবে এটা সম্ভব করেছে সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, খরচ কমানোর প্রযুক্তিতে বড় ধরনের সাফল্য পেয়েছে ওপেনএআই।
 
এ পদক্ষেপ সম্পর্কে ওপেনএআই বলেছে, “সবাই যাতে সহজে এআই প্রযুক্তি ব্যবহার করতে পারে সেই লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া। ফলে সাধারণ মানুষ যে কোনো প্রশ্ন বা আইডিয়া নিয়ে বাধাহীনভাবে কাজের সুযোগ পাবেন।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।