ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

আদালতের নির্দেশে থামলো ট্রাম্পের বলরুম প্রকল্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউসে বড় নির্মাণে আপিল আদালতের আপত্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:০০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:০০:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৩ বার পঠিত
আদালতের নির্দেশে থামলো ট্রাম্পের বলরুম প্রকল্প ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের পূর্ব পাশে নির্মাণাধীন ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। শুক্রবার ৭ আগস্ট দেওয়া এ রায়ে আদালত জানিয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন বড় ধরনের নির্মাণ সিদ্ধান্ত প্রেসিডেন্ট এককভাবে নিতে পারেন না।
 

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, হোয়াইট হাউসে স্থায়ী অবকাঠামোগত পরিবর্তন আনার ক্ষমতা নির্বাহী বিভাগের একার হাতে নয় এবং এ ধরনের সিদ্ধান্তে কংগ্রেসের ভূমিকা অপরিহার্য। বিচারকরা রায়ে উল্লেখ করেন, প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে সাময়িকভাবে দায়িত্ব পালন করেন এবং ভবনটির মালিকানা তাদের নয়। তাই সেখানে বড় আকারের বলরুম নির্মাণের মতো বিষয় কংগ্রেসের অনুমোদনের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত।
 

ট্রাম্প প্রশাসনের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বলরুম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য এ প্রকল্প প্রয়োজন। তবে প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি বলে জানা যায়।
 

এই সিদ্ধান্তের বিরোধিতা করে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কাজ করা সংগঠন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন আদালতে মামলা করে। তাদের অভিযোগ ছিল, ইস্ট উইং ভেঙে নতুন স্থাপনা নির্মাণের মাধ্যমে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার ক্ষতি করা হচ্ছে।
 

এর আগে চলতি বছরের এপ্রিলে ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন প্রকল্পটির নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। সর্বশেষ ফেডারেল আপিল আদালতের রায়ে সেই স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে।
 

তবে ট্রাম্প প্রশাসনের সামনে উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আপিল আদালত সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ দিতে বর্তমান আদেশ ১৪ দিনের জন্য স্থগিত রেখেছে। রায়ের পর হোয়াইট হাউস বা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।