ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

৬ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল

উদ্ধারকাজ শেষে স্বাভাবিক হলো ট্রেন চলাচল, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৯:৩০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৯:৩০:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
৬ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল ছবি সংগৃহীত

ঢাকা ময়মনসিংহ রুটে গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হলে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
 

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগির ১৬টি চাকা লাইনচ্যুত হয়। শিবগঞ্জ রেলক্রসিং অতিক্রম করার পর স্টেশনে ঢোকার সময় বিকট শব্দের সঙ্গে একের পর এক বগি লাইনচ্যুত হলে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 

দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও শত শত যাত্রী দীর্ঘ সময় স্টেশনে আটকে থেকে ভোগান্তিতে পড়েন। ঘনঘন এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন যাত্রী এবং স্থানীয়রা।
 

যাত্রীদের দুর্ভোগ কমাতে দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের সঙ্গে সমন্বয় করা হয়। লাইনচ্যুত চারটি বগি বাদ দিয়ে অবশিষ্ট সাতটি বগিতে এবং অন্য ট্রেনে যাত্রীদের স্থানান্তরের মাধ্যমে গন্তব্যে পাঠানো হয়। এ সময় ঢাকা ময়মনসিংহ রুটের অন্যান্য ট্রেন ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল করে।
 

ময়মনসিংহ রেলওয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে তা নির্ধারণে তদন্ত কমিটি কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।