ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ

আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি পাননি স্বজনরা, পেশাওয়ারে প্রধান সমাবেশের ঘোষণা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১২:৩৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১২:৩৯:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ  বিক্ষোভ ছবি: সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। 

আজ বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তবে, কর্মসূচির মূল সমাবেশ হবে পেশাওয়ারে।

২০২৩ সালের আজকের এইদিনে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান।

সংবাদমাধ্যম দ্য ডনকে পিটিআইর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম জানিয়েছেন, পেশাওয়ারে বড় জনসভা হবে। আর অন্য তিনটি প্রদেশে দলীয় আঞ্চলিক ও স্থানীয় নেতারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

তিনি বলেন, পাঞ্জাবে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযান ও ধরপাকড় চালানো হচ্ছে। তবে এদিন বিক্ষোভ হলেও কোনো ধরনের সহিংসতা হবে না। 

তার ভাষায়, ‘পিটিআইতে সহিংসতার কোনো স্থান নেই।’

শেখ ওয়াকাস আকরাম বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গত নির্বাচনে যারা পিটিআইকে ভোট দিয়েছেন, তারা যেন ঘর থেকে বের হয়ে ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করেন। বিক্ষোভে অংশ নিয়ে গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন এবং জনগণের ভোটাধিকারের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

এদিকে মঙ্গলবার (৪ আগস্ট) ইমরান খানের বোনেরা এবং পিটিআইর আইনজীবীরা আদিয়ালা কারাগারে গেলেও ইমরান খানের সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। 

ইমরান খানের বোন আলিমা খান জানান, এরই মধ্যে তার ভাইয়ের মুক্তির আন্দোলন শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আজকের সমাবেশে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

পিটিআইর আইনজীবী অ্যাডভোকেট আওয়াইস ইউনুস চৌধুরীও জানান, আইনজীবীরা কারাগারে গেলেও ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।