ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

হরমুজ নিয়ে সমঝোতার সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র, অস্বীকার ইরানের

হরমুজ প্রণালি ঘিরে সমঝোতার সম্ভাবনার কথা বলছে ওয়াশিংটন, তবে তেহরান স্পষ্ট জানিয়েছে—এ ধরনের কোনো সমঝোতা হয়নি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:৫৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:৫৬:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
হরমুজ নিয়ে সমঝোতার সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র, অস্বীকার ইরানের ছবি: সংগৃহীত
বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে বুধবারের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এমন চুক্তি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হতে পারে। তবে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে ইরান।
 
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন- যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে এবং তার ধারণা, বুধবারই হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে একটি সমঝোতা হতে পারে।
 
হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, তার বিশ্বাস সেখানে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা হবে।
 
তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে বলে যে দাবি করা হচ্ছে, তা অস্বীকার করেছে।
 
এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা গোলাবস্তুর আঘাতের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে।
 
সম্ভাব্য সমঝোতার কারণে জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন বেসেন্ট। তিনি জানান, বর্তমানে শত শত জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অপেক্ষায় রয়েছে। গত কয়েক দিনের অনিশ্চয়তার পর এখন ধীরে ধীরে বেশ কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।