ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো আলোচনা’ চলছে, দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো আলোচনা’ চলছে, দাবি ট্রাম্পের ছবি: সংগৃহীত
ইরানি কর্মকর্তাদের বারবার অস্বীকার করা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘খুব ভালো আলোচনা’ চলছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা চমৎকার আলোচনা চালাচ্ছি। তারা (ইরান) প্রকাশ্যে এটা স্বীকার করতে চায় না, যা কিছুটা অস্বস্তিকর। তবে আসল বিষয় হলো কাজ; তারা চুক্তি করতে চায়। এখন দেখা যাক কী ঘটে। আর যদি তারা চুক্তি না করে, তবে সেটা খুব খারাপ হবে।ে
 
আল জাজিরার খবর অনুসারে, বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে দুটি পথে আলোচনা এগোচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান ও ওমানের মধ্যকার আলোচনা। দেশ দুটি হরমুজ প্রণালি ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজের সংঘাতমুক্ত ট্রানজিট নিশ্চিত করতে চুক্তির চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের ধারণা, বুধবার নাগাদ এই চুক্তি চূড়ান্ত হতে পারে।
 
চুক্তির সম্ভাবনার খবরেই মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ভোক্তাদের জন্য সুখবর। কারণ, তেলের দাম কমলে শুধু গাড়ি বা বাড়ির জ্বালানি খরচই বাঁচে না, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমে।
 
এখন বড় প্রশ্ন হলো, ইরান-ওমান চুক্তি হলে কত দ্রুত ওয়াশিংটন-তেহরান আলোচনা পুনরায় শুরু হবে। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালির সমস্যা মিটে গেলে, যুদ্ধ অবসানের মতো বৃহত্তর প্রশ্নেরও সমাধান মিলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।